বরগুনা সদর থানাধীন ২নং গৌরীচন্না ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাজী আহম্মাদিয়া জামে মসজিদের ওজুখানার পশ্চিম পাশের ফাঁকা জায়গায় মাদক সেবনরত অবস্থায় আটক এক আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি ঘটনাস্থলে ইয়াবা ও গাঁজা সেবন করছিলেন। পরে পুলিশ তাকে হাতেনাতে আটক করে আদালতে সোপর্দ করে।
আজ বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করা হলে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: মনিরুজ্জামান সামারি ট্রায়ালের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করেন।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইয়াবা সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আদালতের এই রায়ে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।