মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা ঈদগাঁ মহল্লার বাইতুস সালাম জামে মসজিদের সুশৃঙ্খল পরিচালনা ও উন্নয়নের লক্ষে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ অক্টোবর এক সাধারণ সভার মাধ্যমে ২০২৬ সালের এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নাজিম লাভলুকে সভাপতি এবং আলাউদ্দিন-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নবগঠিত এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।
এলাকার মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গঠিত এই কমিটির অন্যান্য পদের দায়িত্বশীলদের তালিকাও শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
মসজিদের সার্বিক উন্নয়ন, নিয়মিত ইবাদত-বন্দেগির পরিবেশ আরও সুন্দর করা এবং এলাকার সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নবগঠিত কমিটি নিষ্ঠার সাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় মুসল্লিরা। নতুন নেতৃত্ব পাওয়ার পর স্থানীয়দের মাঝে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। তারা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং মসজিদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।