'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
(১ নভেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব র্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ -ই- জাহান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা মোঃ মনিরুল আলম জনি, হাটহাজারী যুব কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম বাবু, উপজেলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া।
যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ- তরুণীদের মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।