পটুয়াখালী/উভ/কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান

Date: 2026-04-30
news-banner

নিজস্ব প্রতিবেদক:


‎পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫ পরিবার ও ১ টি মাদ্রাসা কর্তৃপক্ষকে ৯ বান্ডেল (প্রতি বান্ডেলে ৮ পিচ) ঢেউটিন এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সামগ্রী বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম উপস্থিত ছিলেন।

‎উপজেলা প্রশাসন জানায়, মঙ্গলবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্থ হওয়া বসতঘরের মালিক নির্মল বিশ্বাস, বিমল বিশ্বাস, মন্নান বয়াতী ও অপূর্ব হাওলাদারকে ২ বান্ডেল করে টিন ও ১ প্যাকেট করে শুকনা খাবার প্রদান করা হয়। এছাড়া চাকমাইয়া ইউনিয়নের আংশিক ক্ষতিগ্রস্থ নিশানবাড়িয়া আল-মদিনা হাফিজী মাদ্রাসা কর্তৃপক্ষকে ১ বান্ডেল টিন এবং  মরিয়ম বেগমকে ২ প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়।

Leave Your Comments