প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৮:০৬ পিএম
সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)'র লা*শ উদ্ধার
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত এক নারী (৪০)'র লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
সূত্রে জানাগেছে, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যান চালক শরিফুল ইসলাম তার ভ্যানে বালু লোড দেওয়ার এক পর্যায়ে মুকুলের রড-সিমেন্টের দোকানের পিছনে প্রসাব করতে বসেন। এসময় বিলের মধ্যে এক নারীর লাশ দেখতে পেয়ে বালু ব্যবসায়ী আলমগীর হোসেন কে জানান। আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরখা পরিহিত নারীর লাশ পানিতে ভাসতে দেখে সদর থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান'র নেতৃত্বে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেন। এসময় ঘটনা স্থল থেকে পুলশ একটি এন্ড্রয়িড ফোন উদ্ধার করে ।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একজন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। লাশের ছুরতহাল কার্যক্রম চলছে। পরিচয় এখনো মেলেনি। কি কারনে তার মৃত্যূ হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।