বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা সম্প্রতি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান এর সভাপতি কে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল মনির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসিফ, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুল কবির, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ জাফরুল ইসলাম, সিলেট বিভাগীয় সমন্বয়কারী রমজান আলী, কক্সবাজার জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মোঃ হেলাল প্রমুখ।
নির্বাহী কমিটির সভায় আগামী জানুয়ারি মাস থেকে দেশের সকল জেলা কমিটি গঠন ও সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার জন্য বিভাগীয় সমন্বয় সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেসব জেলায় কোন সাংগঠনিক কমিটি নেই তা আগামী তিন মাসের মধ্যে গঠন করার জন্য নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।