হবিগঞ্জের লাখাই উপজেলায় মুরগি নিয়ে কথা কাটাকাটির জেরে মারামারিতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ছোওয়াব মিয়া ওরফে সইদা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ১১ দিন পর আজ রোববার (২২ নভেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত ছোওয়াব মিয়া ওরফে সইদা লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের অন্তর্গত শিবপুর গ্রামের (ঘাঘটিয়ার) মৃত বরজু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে শিবপুর (ঘাঘটিয়া) গ্রামে ভিকটিম ছোওয়াব মিয়া ওরফে সইদার বসতবাড়ির সামনে মুরগি নিয়ে একই এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু কালাম মিয়া (৪৫)-সহ কয়েকজনের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে ছোওয়াব মিয়া মাথায় গুরুতর জখম হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুরগি নিয়ে ছোওয়াব মিয়া ও কালাম মিয়ার মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় ছোওয়াব মিয়া মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে