ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সিলেট জেলা ও মহানগর শাখা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা তুলে ধরেন নেতাকর্মীরা। এ সময় ‘শহীদ জিয়ার আদর্শ, ফ্যাসিবাদের আতঙ্ক’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন
১ সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ রহমান
২ এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ।
এ সময় নেতাকর্মীরা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।
দিবসের প্রতিপাদ্য:
“গণতন্ত্র-স্বাধীনতা, বিপ্লব ও সংহতির দিন—দৃঢ়তার পথ দেখার চিরদিন।”