ঝিনাইদহের কালীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত পরিবেশনা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায়উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ,, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি সাবেক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য হাফিজুর রহমান হাফিজ, মোহন সহকালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপজেলা সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। পরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভাসহ নানা কর্মসূচি ও আয়োজন মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।