চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের যুবলীগ নেতা খালেদকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জুলাইয়ের আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই সময় ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন।
এছাড়া আন্দোলন-পরবর্তী সময়ে ফরিদগঞ্জ এলাকাকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের দাবি, আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে জনমনে ভীতি সৃষ্টি এবং সামাজিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে পরিচালিত কথিত একটি গোপন চক্রে অর্থায়ন ও সমন্বয়ের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।