ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের সাম্যবাদী দল(এম-এল) এর কেন্দ্রীয় সভাপতি, কমরেড সাঈদ আহম্মেদ।
দিবসটি উপলক্ষে বার্তা বিচিত্রা কে দেয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ই নভেম্বর এক অনন্য ও গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার অভূতপূর্ব ঐক্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করেছিল। কমরেড সাঈদ আরও বলেন, এই বিপ্লবের সম্মুখসারির অন্যতম নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দেশ ও জাতির চরম সংকটের মুহূর্তে হাল ধরেছিলেন এবং একটি ঐক্যবদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই নেতা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন বাংলাদেশের রাজনীতিতে তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে। তাঁর আদর্শ আজও দেশের মুক্তিকামী ও দেশপ্রেমিক জনগণের জন্য প্রেরণার উৎস।
তিনি শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান ও জানান এই নেতা।