আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার ৯ নম্বর ঘোষনগর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আল আমিন নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে রফিকুল আল আমিন দুর্গাপুর গ্রামের পাড়া-মহল্লা, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে দেখা করেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন, নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় জানান।
ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি ঘোষনগর ইউনিয়নকে একটি আধুনিক, স্বনির্ভর ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। এ সময় স্থানীয় কর্মী-সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।