সারা দেশের মত যশোরের বাঘারপাড়াতেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপি ও তার অঙ্গ সংগঠন গুলো রেলি ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি । সভায় ৭ নভেম্বর দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আনিসুর রহমান, খন্দকার মেহেদী হাসান, হাবিবুর রহমান, যুবদল নেতা হিরু আহমেদ, সেলিম রেজা ও ছাত্রদল নেতা পারভেজ হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন। এসময় তারা বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাঘারপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
অন্যদিকে, সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।