মাদক থেকে দূরে রেখে তরুণ সমাজকে খেলাধুলামুখী ও শারীরিক উৎকর্ষ সাধনে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজিম লাভলু।
এরই অংশ হিসেবে তিনি স্থানীয় তরুণ ও কিশোরদের মাঝে ব্যাটমিন্টন র‍্যাকেট, শাটলককসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং আকর্ষণীয় জার্সি উপহার হিসেবে প্রদান করেন।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে নাজিম লাভলু বলেন, "তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ।
তাদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে সুস্থ ও সুন্দর মানসিকতা গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বালুয়াকান্দী ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও যুববান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে খেলাধুলার উন্নয়নে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এ সময় স্থানীয় উদীয়মান তরুণ খেলোয়াড় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান প্রার্থীর এমন যুগোপযোগী ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপে এলাকার তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীরা আনন্দ প্রকাশ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।