দেশে পর্যাপ্ত চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে দান করে নিয়েছে চট্টগ্রামে প্রস্তুতকৃত শুটকি। সমুদ্রের বিভিন্ন মাছের তৈরি করা শুটকিগুলো পৃথিবীর বিভিন্ন দেশে এখন রপ্তানি হচ্ছে। বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম পটুয়াখালীর অনেক শুটকি ব্যবসায়ী বৈময় ও প্যাকেটজাত করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে স্বাবলম্বী হয়েছে।
কক্সবাজারের নাজিরার টেক এর শুটকি ব্যবসায়ী আব্দুল গফুর বার্তা বিচিত্রাকে বলেন অনেক বিদেশি পর্যটক কক্সবাজার ভ্রমনে আসলে শুটকি পল্লীগুলোতে পরিদর্শন করে যায় এতে বিদেশি পর্যটকরা বিভিন্ন রকমের শুটকি পছন্দ করে অর্ডার করে দেশের বাইরে পাঠানোর জন্য। কক্সবাজারের শুটকির মধ্যে বিশেষ করে চুরি শুটকি লইট্টা শুটকি চেপা শুটকি লাক্কা শুটকি প্রভা শুটকি রূপচাঁদা শুটকি সহ আরো বিভিন্ন ধরনের তারা পছন্দ করে পাঠানোর জন্য অর্ডার করে আমরা ভালো মোড়কচ প্যাকেটজাত করে সেটা বাইরে পাঠানোর ব্যবস্থা করি এতে আমরা স্থানীয় ব্যবসায়ীরা যেমন স্বাবলম্বী হচ্ছি দেশে রাজস্ব বৃদ্ধিতে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কক্সবাজারের বাহারছড়খর ব্যবসায় ী আবুল কাশেম চৌধুরী বার্তা বিচিত্রা কে বলেন এদেশের শুটকি ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে স্থান করে নিয়েছে বিশেষ করে জাপান মালয়েশিয়া থাইল্যান্ড দুবাই জর্ডান সহ ইউরোপের আরো কয়েকটি দেশে বাংলাদেশের শুটকি রপ্তানি হয় এতে বাংলাদেশের পণ্য যেমন দেশের বাইরে জায়গা করে নিয়েছে তেমনি দেশের রাজস্ব তে অবদান রেখে যাচ্ছে এদেশের শুটকি ব্যবসায়ীরা।
চট্টগ্রামের বৃহত্তম শুটকির পাইকারি বাজার চাক্তাই এর শুটকি ব্যবসায়ী মিজানুর রহমান বার্তা বিচিত্রাকে বলেন অন্যান্য ব্যবসার মত আমরাও এখন বিদেশে শুটকি রপ্তানি করে সুনাম অর্জন করেছে আগামীতে সরকারের আরও সহযোগিতা পেলে দেশের শুটকি রপ্তানি করে বিশাল রাজস্ব আহরণ করা যাবে বলেও তিনি জানান। তিনি বলেন দেশের ভোক্তাদের চাহিদা পূরণ করে আমাদের শুটকি এখন দেশের বাইরে রপ্তানি করা হয়। চট্টগ্রাম কক্সবাজারের স্থানীয় লোকজন শুটকি প্রিয়। এখানকার মানুষের প্রতিটা ঘরের খাবার টেবিলে শুটকির তরকারি না থাকলে যেন খাবারের অপূর্ণতা থেকে যায়। এই অঞ্চলের পাশাপাশি ঢাকা সহ আরো বিভিন্ন জেলার লোকজনের অতিপ্রিয় শুটকি। শুটকির কখনো ঘাটতি দেখা যায়নি তাই বিদেশের রপ্তানি করা খুব সহজ এদেশের মানুষের চাহিদা পূরণ করেই বিদেশের বাজার দখল করে নিয়েছে বাংলাদেশের তৈরি করা শুটকি। যেসব দেশে এখনো বাংলাদেশের শুটকি পৌঁছায়নি আগামীতে পৌঁছানোর জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন বলে স্থানীয় শুটকি ব্যবসায়ীরা মনে করেন। সরকার উদ্যোগ নিলেই এ কাজে শতভাগ সফল হওয়া যাবে বলে ব্যবসায়ীরা জানান।