“সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় ৩নং দেওরগাছ ইউনিয়ন শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের ৩নং দেওরগাছ ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা মোফাচ্ছির রহমান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা শফিকুল ইসলাম তালুকদার দুলাল।
UVcy73N.jpeg
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যুবনেতা কাউসার আহমেদ রুবেল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলাশাখার সভাপতি ছাত্রনেতা আব্দুল মালেক, যুবনেতা আফরোজ আহমেদ কাউসার
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোবারক রাজা, অর্থ সম্পাদক এস এম আমির খান, দপ্তর সম্পাদক এম কে রফিকুল ইসলাম এবং তানিম মিয়া। এছাড়াও স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলর ও নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে নুরুদ্দিন আখঞ্জি -কে সভাপতি, আল হাসান স্বাধীন-কে সাধারণ সম্পাদক, মোজাম্মিল হোসেন মাহিম-কে সাংগঠনিক সম্পাদক এবং সিয়াম আহমদ-কে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।