নওগাঁর ধামইরহাট থানায় নবনির্মিত তিনটি আবাসিক স্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে। অফিসার ইনচার্জের (ওসি) বাসভবন, জুনিয়র অফিসার্স কোয়ার্টার এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সহকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এসব স্থাপনার উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। উদ্বোধনকালে জেলা ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলো ধামইরহাট থানার সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করবে। পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের আবাসন সংকট সমাধানেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।