খাগড়াছড়ির দীঘিনালা জোনে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে জোন প্রাঙ্গণে এই দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, পুলিশ প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ রাজনৈতিক ও অরাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথিদের তালিকায় ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দীঘিনালা সাংবাদিক ইউনিটির সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দি, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।
অনুষ্ঠানে জোন কমান্ডার মহোদয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ও নানা বিষয়ে আন্তরিক কথোপকথন করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি আমন্ত্রিত অন্যান্য অতিথিদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন।
আলোচনা ও কুশল বিনিময় শেষে উপস্থিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মধ্য দিয়ে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।