মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে চার পুরিয়া গাঁজাসহ রাকিব হোসেন (২২) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটক রাকিব হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার মেঘনা ঘাট এলাকায় নিয়মিত দায়িত্ব পালনের সময় পুলিশের একটি দল ওই ট্রাকচালকের গতিবিধি সন্দেহজনক মনে করে।
এ সময় তার দেহ তল্লাশি করলে পকেট থেকে চার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে গজারিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউজ্জামান জানান, "আমাদের নিয়মিত ডিউটি চলাকালীন সন্দেহবশত ওই ট্রাকচালককে তল্লাশি করা হয়।
এ সময় তার পকেট থেকে চার পুরিয়া গাঁজা উদ্ধার হলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।"
পরবর্তীতে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।