চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহানচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির প্রতীক হিসেবে এ দিবসের গুরুত্ব অনস্বীকার্য। ৭ নভেম্বরের বিপ্লব আমাদের অনুপ্রেরণা। এদিনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরু করেছি। সিপাহি জনতার ঐক্যবদ্ধ ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। বর্তমান প্রেক্ষাপটে এই দিনের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নকে অব্যাহত রাখতে শহীদ জিয়ার দর্শন সবসময় সময়োপযোগী।
শনিবার (৭ নভেম্বর) বিকালে সীতাকুণ্ড সদরের এলকে সিদ্দিকী স্কয়ারে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, তারেক রহমান নেতৃত্বে সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় পাহাড় ও সমুদ্রবেষ্টিত সীতাকুণ্ড তথা চট্টগ্রামের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। অচিরেই সীতাকুণ্ড উন্নয়ন কর্মযজ্ঞ আরো ব্যাপকহারে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।
সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডা: কমল কদর, যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যা, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, ফজলুল করিম চৌধুরী, মোজাহের উদ্দিন আশরাফ, মুক্তিযোদ্ধা মহরম আলী, এডভোকেট রৌশন আরা, নুরুদ্দিন মোা: জাহাঙ্গীর চেয়ারম্যান, খ. ম. নাজিম উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, মোঃ ইদ্রিস,আবুল কালাম চ আজাদ, মোস্তাফিজুর রহমান হিরু, অহিদুল আলম চৌধুরী শরীফ,এড,আইনুল কামাল,বখতিয়ার উদ্দিন, সাজ্জাদ হোসেন রফিক,
সেলিম উদ্দিন, মো: আলাউদ্দিন,মাসুদা বেগম, উপজেলা যুবদলের সভাপতি সাহাবুদ্দিন রাজু, অমলেন্দু কনক, নূরুল আবছার', গোলাম সাদেক, ছাত্রদলের মো: ইসমাইল, কামরুল ইসলাম বাবলু