বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দুর্গাপুর উপজেলা নারী সেলের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তাসলিমা বেগমকে আহ্বায়ক এবং সুলতানা শাহীন ও মরিয়ম বেগমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ২টায় নেত্রকোনার দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে সিপিবি দুর্গাপুর উপজেলা নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নতুন এই কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। এ ছাড়া বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারী নেত্রী কমরেড মনিরা বেগম অনু, সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর, দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উদীচী দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি শামছুল আলম খান এবং নারী নেত্রী সুলতানা শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং শোষণ-বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আরও জোরদার করতে হবে।
সম্মেলনের স্লোগান ছিল‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান, ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করুন।’