যশোর সদর উপজেলার ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি নোয়াপাড়া ইউনিয়নের বারান্দিপাড়া থেকে শুরু হয়ে মনিহার বাসস্ট্যান্ডে গিয়ে মূল মিছিলের সঙ্গে যুক্ত হয়। সেখানে চারজন মন্ত্রীর উপস্থিতিতে মূল মিছিলের সঙ্গে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।