ফেনী শহরের গার্ডেন সিটি মার্কেট থেকে দুই ব্যক্তিকে আটক করার খবর পাওয়া গেছে। গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গার্ডেন সিটি থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি স্বামী-স্ত্রী হিসেবে সেখানে বসবাস করতেন। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। বিশেষ করে ‘লিহন প্রাইম’ নামের একটি ফেসবুক আইডি থেকে নিয়মিত ইসলাম বিরোধী বক্তব্য ও প্রচারণা চালানো হতো বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে ফেনীতে জনগণের মধ্যে আলোচনা সমালোচনার জন্ম নেয়। তবে আটকের বিষয়টি, আটকের কারণ এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা জানতে ফেনী মডেল থানার ওসি সাথে যোগাযোগ করা হলে তিনি জানান গণধোলাই হাত থেকে রক্ষা করে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।