ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্ট্যাটাস ঘিরে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস যেখানে লেখা রয়েছে , মুরগী হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। স্ট্যাটাসটির ভাষা ও বক্তব্যের প্রকৃত অর্থ কী, কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করা হয়েছে, কিংবা এর পেছনে কোনো রাজনৈতিক ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে পোস্টটির বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার পক্ষ থেকে আলাদা কোনো ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি। ফলে স্ট্যাটাসটি নিছক ব্যঙ্গাত্মক মন্তব্য, নাকি এর মাধ্যমে কোনো রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে, তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বদের এমন সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ বক্তব্য কখনো কখনো নতুন আলোচনার জন্ম দেয়। রুমিন ফারহানার এই স্ট্যাটাসও তেমনই একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে।