ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় ছয়তলা ভবন থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ কোয়ার্টার এলাকার ‘মায়ের দোয়া শান্তি মহল’ নামের একটি ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে তার মৃত্যু হয়। তবে নিহত যুবকের পরিচয় এবং কী কারণে তিনি ভবন থেকে পড়ে গেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।