কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে দায়ের করা এই মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি অংশে গাছ ফেলে সড়ক অবরোধ ও নাশকতার চেষ্টা চালানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ জানান, মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার চেষ্টার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।