ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের ৩য় ম্যাচে হরিনাকুন্ড খেলোয়াড় কল্যান ফুটবল দল জয়লাভ করেছে।
রোববার(২২ নভেম্বর) বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা ট্রাইবেকারে ৪ - ১ গোলে চুয়াডঙ্গার দামুড়হুদা ফুটবল দলকে পরাজিত করে। বিকালে দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল মেয়র গণমানুষের নেতা, হামিদুল ইসলাম হামিদ।
খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে । এরপর দ্বিতিয়াধে দু’দলই গোল করতে উদগ্রীব হয়ে উঠে। উভয় দলই আক্রমন এবং পাল্টা আক্রমন চালাতে থাকে। কিন্তু রেফারির শেষ বাশি পর্ষন্ত কোন দলই গোল করতে না পাওয়ায় খেলার জয় পরাজয় গড়াই ট্রাইবেকারে। ট্রাইবেকারে হরিনাকুন্ডু ফুটবল দল ৪ – ১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
বিজয় হরিনাকুন্ডু দলের গোলরক্ষক আসিফ খেলার ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, ফরহাদ রেজা, রাজু আহম্মেদ, রাকিবুল ইসলাম ও খায়রুল ইসলাম। ধারা ভার্ষ্য দেন রবিউল ইসলাম। খেলাটি দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ৮ দলীয় এ টুনামেন্টের খেলায় মাঠে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচাষ্য. আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল. নুরুল ইসলাম, মাসুদ জোয়াদ্দার, পারভেজ, ওয়াসিম ও লেখন সদ্দার সহ ক্রীড়া সংগঠনের অন্নান্য সদস্যবৃন্দ।