জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসাইন আহম্মেদ নাছিমসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসাইন আহম্মেদ নাছিম শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধ নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।