ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, মসুর ও গমের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মাওলানা আবু তালিব।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৩ ২০০ কৃষকের মধ্যে ২ হাজার ৫০০ জনকে সরিষা, ৬০০ জনকে মসুর এবং ১০০ জন কৃষককে গম চাষের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।