খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর ফারাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৈরী আবহাওয়া থাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে রয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৭টার দিকে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। ঘটনার সময় কয়জন ছিল তা তারা পরিস্কার করে বলতে পারেনি। বৃষ্টি থাকায় আগুন বেশি ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলে থাকার পর তা নিভে যায়। তবে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন রিপন বলেন, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কাজ চলছে।