কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা এবং দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার ১৪ তারিখ, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্বপ্ন’ সুপার শপকে কে ৩ লাখ টাকা এবং জামান রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা ২ টা কে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে শহরের চৌরঙ্গী বেকারী কে ৮ লাখ টাকা এবং কাসুন্দি রেঁস্তোরা জরিমানা করা হলে ও জরিমানার টাকা আদায় করা হয়নি।
এছাড়া মানবদেহের জন্য খুবই ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে অভিজাত রেঁস্তোরা ‘কাসুন্দি’ ও ‘চৌরঙ্গী বেকারী’র বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য নিরাপদ খাদ্য অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য জানান, বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে কক্সবাজার শহরে বিভিন্ন ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন খাদ্য পরিবেশনকারি ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। এসময় কয়েকটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন পরিপন্থী বিভিন্ন অসঙ্গতি পাওয়া গেছে।
তিনি জানান, অভিযানে সংশ্লিষ্ট আইন লংঘন করে খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অভিযোগের পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় জরিমানার স্থলে নিয়মিত মামলা দায়ের করার জন্য আদেশ দেয়া হয়েছে।
আগামীতেও ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চিতে পর্যবেক্ষণের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।