কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে মোট ২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ১৮ জন মাদকসেবী, ৩ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং ৬ জন পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, চুরি ও ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।