বান্দরবানের লামায় প্রথমবারের মতো সফরে এসে সংরক্ষিত নারী আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বিভিন্ন দপ্তর প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
রবিবার(২৯ নভেম্বর) দুপুর ১.০০টায় লামা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদেন সংরক্ষিত নারী আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবা প্রদান, দপ্তরগুলোর সমন্বয় এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থার সদস্য, সদস্যা ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ১ শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ##