বিএনপি'র সাবেক নেতা ও প্রধানমন্ত্রীর সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মেহেরপুরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে পৌর জাসাসের আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান। প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাঁকা বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপি'র সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক এডভোকেট এহসান উদ্দিন মনা।
অনুষ্ঠানের সর্বত্র করেন মেহেরপুর পৌর জাসাসের সাধারণ সম্পাদক এস এম মুকিদুর রহমান। স্মরণ সভায় শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।