নওগাঁর রাইগা ইউনিয়নের মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজসংলগ্ন একটি গাছ থেকে আসাদ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আসাদের বাড়ি বেতবহুতি এলাকায়। তাঁর বাবার নাম আছির। গত ২৪ নভেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে অভিযোগ উঠেছে, ওই যুবককে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।