মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর পুলিশ তার বাসায় গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কী মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
আব্দুল মজিদ পত্নীতলা উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।