গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
আজ শনীবার (৭ নভেম্বর) মুকসুদপুর কামিল মাদ্রাসায় সকাল ১০ ঘটিকায়, মাদ্রাসার তৃতীয় তলায় হল রুমে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরবী প্রভাষক আবুল ফজলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ রুহুল আমিন, উপাদাক্ষ মুফতি মোঃ মাইন উদ্দীন মোল্লা, সহকারী প্রভাষক সুফিয়া খাতুন, সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূম শরীফ।
এসময় বক্তারা দিবসটির তাৎপর্য এবং জিয়াউর রহমান এর জীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরেণ। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতা অংশগ্রহণেকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে দিবসটিতে অবদানকারী সিপাহী জনতা ও জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।