গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত ফরিদপুর বিভাগীয়) সেলিমুজ্জামান সেলিম এমপি "দেশের যে কোন সংকটময় মূহুর্তে দেশের বীর সন্তানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাখেন"।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ড. বিষ্মদেব মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সরকারী সাবের মিঞা জসিমউদদীন উচ্চবিদ্যালয়ের প্রধাণ শিক্ষক বাবু সুনিল কুমার মন্ডল।
বক্তারা তাদের বক্তব্যে দিবসটি গুরুত্ব ও তাৎপর্য তুলেধরার মধ্য দিয়ে জিয়াউর রহমানের সিপাহী জনতার হাত ধরে বন্দীদসা থেকে মুক্তি এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠীত বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি একটি স্বনির্ভর বাংলাদেশ গোড়ে তোলার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেণ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।