নেত্রকোণা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অক্টোবর-২০২৬ মাসের এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি ও গুণগত মান উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার এবং চুরি, ডাকাতি ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ, দায়িত্বশীলতার সঙ্গে পুলিশি কার্যক্রম পরিচালনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন।
সভায় নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।