পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম চেকপোস্ট পরিচালনা করে ১ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দিবাগত রাত ১২:৪৫ মিনিটে নওগাঁ সদর মডেল থানাধীন বক্তারপুর ইউনিয়নের পাহাড়পুর (সাহেবপাড়া) এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট চলাকালীন সময়ে তল্লাশি চালিয়ে ১০ (দশ) পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সাজ্জাদ হোসেন (৩৯) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন নওগাঁ সদর থানাধীন পাহাড়পুর (সাহেবপাড়া) এলাকার মৃত মেছের আলী ও মোছাঃ আলেছা বেগমের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন সাধারণ মাদক কারবারিই নন; তিনি আদালতের একটি মামলায় ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে আদালতের ১ বছরের সাজা পরোয়ানাও রয়েছে।
উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।