নড়াইলে নানা আয়োজনে মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই যায়গায় এসে শেষ হয়। নড়াইল জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী'রা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন নেতাকর্মী'রা।
র্যালিতে জেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালি শেষে দলীয় কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটপরিবর্তন ও এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় ঐক্য ও সংহতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল এই দিনে। দেশের এই সংকটময় ও গুরুত্বপূর্ণ সময়ে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।