যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী গণসংযোগ অব্যাহত রয়েছে । বুধবার (২৫ শে নভেম্বর) বিকালে অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের পোতপাড়া, ভুগিলহাট ও পাইকপাড়া গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে দোকানদার ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: মোজাফফর হোসেন।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার যুব বিভাগের সভাপতি জনাব মাসুদ রানা, বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রায়হান হোসেন রাতুল, ইউনিয়ন সেক্রেটারি হাবিবুর রহমান, ২ নং ওয়ার্ডের সভাপতি আবুল বাশার, ভাটপাড়া বাজার সেক্রেটারি আল আমিন শেখ।,আব্দুস সালাম ,শিবিরের ভৈরব শাখার সভাপতি আব্দুল্লাহ আহাদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।