আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার। তবে নিলামে নেই আইপিএল মাতানো দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠানো প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।
এবার দীর্ঘ প্রাথমিক তালিকায় আছেন মোট এক হাজার ২২০ জন ক্রিকেটার। যার মধ্যে
৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। ডিসেম্বরের মিনি নিলাম থেকে দল পাবেন সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার, যার মধ্যে ২৫ জন বিদেশি।
এইদিকে আসন্ন নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে ২৯ ক্রিকেটারকে। যেখানে ২ ভারতীয়র সাথে বিদেশি আছে ২৭ জন। ২ কোটি টাকার ওই ভিত্তিমূল্যে আছেন বেন স্টোকস, শাই হোপ, স্যাম বিলিংস, শিমরন হেটমায়্যার, টেন্ট বোল্ট এবং ঝাই রিডার্সনের মতো তারকারা।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম।