পর্যটক-নির্ভর এলাকা রাঙ্গামাটির সাজেক ভ্যালি। পর্যটকরা আসা-যাওয়া করলে এই পর্যটন এলাকায় বসবাস করা বাসিন্দারা ব্যবসা চালিয়ে পরিবারের বরণ পোষণ চালায়। কিন্তু গত দেড় মাস ধরে পাহাড়ি সংগঠন গুলোর ডাকা অবরোধের কারণে বন্ধ রয়েছে পর্যটকদের আসা-যাওয়া। স্থানীয় বাসিন্দারা বলতে পারছে না দোকানপাট তেমনি চলাচল করতে পারছে না যানবাহন। সাজেক ভ্যালিতে অবস্থানরত বাসিন্দাদের ইনকামের একমাত্র রাস্তা হল পর্যটন শিল্পের বিভিন্ন ব্যবসা।
এখানে যে সকল দোকানপাট রয়েছে সবগুলোই হল পর্যটকদের উপরে নির্ভর। এলাকায় পর্যটক শূন্য হওয়াতে সকল প্রকারের ব্যবসা বন্ধ হয়ে রয়েছে গত দেড় মাস ধরে। রিসোর্ট গুলো বন্ধ রয়েছে পর্যটক না আসায়। জেলা প্রশাসন সূত্রে জানা যায় স্থানীয়ভাবে সংগঠনগুলোর মধ্যে মীমাংসা না হওয়ার কারণে দীর্ঘ সময় পর্যন্ত পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত স্থানীয় সংগঠনগুলো তাদের মধ্যে মীমাংসা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোন পর্যটক সাজেক ভ্যালিতে প্রবেশ করতে পারবে না। ব্যবসার আগে পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে তাই জেলা প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
রক্তিম চাকমা নামের স্থানীয় এক ব্যবসায়ী বার্তা বিচিত্রাকে বলেন নিষেধাজ্ঞা না উঠলে এখানকার অনেকেই আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হবে কারণ এখানে পর্যটন ব্যবসা ছাড়া আর কোনরকম ব্যবসা করার কোন সুযোগ হয়ে ওঠেনি। পর্যটকরা আসলেই এখানে মুখরিত হয় এলাকা এবং সকল প্রকারের ব্যবসা চলমান থাকে। এখানের অনেকের পরিবারে খাওয়ার কিছু নেই এরকম রয়েছে। প্রশাসনিকভাবে কিছু খাবারের যোগান হলেও তা উপযুক্ত নয় বলেও তিনি। অনেকের ঘরে রান্না করার মত চালও নেই। সামনে যদি সরকারি ভাবে উপযুক্ত খাবারের ব্যবস্থা করা না হয় অনেকেই নিরবে মারা যেতে পারে।
সাজেক ভ্যালিতে এখন ভরা পর্যটন মৌসুম চলতেছে এ সময় যদি দেশের স্বনামধন্য এ পর্যটন এলাকা বন্ধ থাকে অনেকেই ক্ষতির সম্মুখীন হবে আগামী দিনগুলোতেই। পর্যটকরা পাহাড়ে অঞ্চল গুলো বিমুখ হয়ে পড়বে ভ্রমন করার ক্ষেত্রে। সাজেক ভ্যালি পর্যটন এলাকায় প্রবেশ করতে হয় খাগড়াছড়ি সদর হয়ে তাই অনেকেই খাগড়াছড়ি সদরে গিয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছে সাজেক ভ্যালিতে প্রবেশ করতে না পারায়। যত দ্রুত সম্ভব পাহাড়ে সংগঠন গুলোর মধ্যে সকল সমস্যার সমাধান করে সাজেক ভ্যালিতে পর্যটক আসা-যাওয়ার পথকে খুলে দিতে দাবী জানান পর্যটক ও স্থানী ব্যবসায়ীরা।