"জেগেছে তরুণ্য দেখছে দেশ, পরিচ্ছন্ন হবে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের ৭ নং ওয়ার্ডের স্থানীয় চওড়ারহাট বাজারে সফলভাবে একটি পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বাজার এলাকার পরিবেশ পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্মসূচির অংশ হিসেবে বাজারের বিভিন্ন অলিগলি ও জনসমাগমপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

উদ্যোক্তারা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে যুবসমাজ দেশের উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত হবে এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চওড়ারহাট বাজারের এই চমৎকার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ। সেই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।