ফেনীর পরশুরাম মডেল থানা প্রাঙ্গণে সফেদা ফলের চারা রোপণ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস, পিপিএম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পরশুরাম মডেল থানা প্রাঙ্গণ পরিদর্শন শেষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং একটি সফেদা ফলের চারা রোপণ করেন।
এ সময় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পরশুরাম মডেল থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।