নওগাঁর ধামইরহাট থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে ধামইরহাট থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে সড়কে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে টহল ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলাকায় মাদক নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করার কঠোর নির্দেশনা দেন পুলিশ সুপার।
সভায় ধামইরহাট থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।