শীতলক্ষ্যা তৃতীয় সেতুতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিঝুম নামের এক তরুণ। নিহতের মৃত্যুর খবরে তার পরিবার ও পরিচিতজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিঝুম নারায়ণগঞ্জের নবীগঞ্জ মোল্লাবাড়ী নিবাসী মাসুদ মিয়ার ছেলে। আকস্মিক এই দুর্ঘটনায় অকালেই ঝরে গেল একটি তাজা প্রাণ, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তার এই হঠাৎ চলে যাওয়ায় শোকস্তব্ধ পুরো এলাকা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমীন।