‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুবদল নেতা আবু শাহিন, সমবায়ী তহিদুল ইসলাম ঠান্ডা, খোরশেদ আলম কাজল, আব্দুর রহিম নাজিম, ইউপি সদস্য আব্দুল মতিন ও আব্দুল হান্নান এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন।
এর আগে অতিথিরা জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন। আলোচনা সভা শেষে অতিথিরা শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে ক্রেস্ট ও ফলদ গাছের চারা তুলে দেন।