বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের মধ্য দিয়ে শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নাগর বন্দরের সুমন ইলেকট্রনিক্সের সামনে থেকে ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
পরে র‌্যালি শেষে আমতলী বন্দরের মেসার্স সিরাজিয়া স্টোরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
সংগঠনের সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সামছুল হক, ক্যাশিয়ার মোশফিকুল আনোয়ার চম্পক, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, আনোয়ার হোসেন আর্মি, ইউসুফ আলী, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, উজ্জল, আজাদ, রাসেল, আব্দুল খালেক, আব্দুল খালেদ, শুভ, আশরাফ, সালাম, এরশাদ, রাজিব, ডা. ফরহাদ, আনিস, লুৎফর, জিল্লুর, জহুরুল, শামীম, মহিদুল ও মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং একটি সুসংগঠিত ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ব্যবসায়ীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।